PRIYOBANGLANEWS24
১২ জানুয়ারী ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা সনদ গ্রহণ করলেন জয়পাড়া কলেজ প্রভাষক

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের হাত থেকে সম্মাননা সনদ গ্রহণ করলেন জয়পাড়া কলেজের প্রভাষক মাকছুদা আক্তার মিশু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ডিগ্রী অর্জন করায় তাঁকে এ সম্মাননা সনদ দেয়া হয়। মাকছুদা আক্তার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্যদের সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন ‘আপনারা হলেন বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি। পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য একটি নিজস্ব আইন রয়েছে। তাই আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালন করবেন।’ রাষ্ট্রপতি বলেন, ‘দায়িত্ব পালনে আপনাদের (শিক্ষক ও উপাচার্য) সততা, নিষ্ঠা ও দক্ষতার পরিচয় দিতে হবে। আপনারা নিজেরাই যদি অনিয়মকে প্রশ্রয় দিয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তা হলে বিশ্ববিদ্যালয়ের অবস্থা কী হবে?’

সমাবর্তন বক্তা ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক বলেন, ‘এখানকার সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশে-বিদেশে বিভিন্ন কর্মকা-ে বিশ্ববিদ্যালয়ের দূত হিসেবে তাদের অর্জিত দক্ষতা দেখাবে। তার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের মান নির্ধারিত হবে।’ ভালো ভালো শিক্ষক সংগ্রহ অব্যাহত রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অল্প সময়েই সম্মানসহ বৈশ্বিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সমাবর্তনে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০