PRIYOBANGLANEWS24
২৭ জুলাই ২০২১, ৬:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যুঃ দাফনের দায়িত্ব নিলেন ইউএনও

ঢাকার দোহার উপজেলার লটাখোলা এলাকায় করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া এক বৃদ্ধাকে দায়িত্ব নিয়ে দাফন করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এফ এম ফিরোজ মাহমুদ।

জানা যায়, করোনার উপসর্গ নিয়ে উপজেলার পশ্চিম লটাখোলা গ্রামের কালু তালুকদারের স্ত্রী রংমালা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয় মঙ্গলবার সকালে। করোনার ভয়ে স্থানীয়রা মৃত ব্যক্তির গোসল ও দাফনে যখন পিছিয়ে থাকে তখন পরিবারের সদস্যরা বিষয়টি তাদের পার্শ্ববর্তী বাসিন্দা দোহার উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দকে ফোনে জানান। ঢাকা থেকে তিনি ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদকে জানান। খবর পেয়ে দ্রুত মৃত ব্যক্তির বাড়িতে ছুটে যান ইউএনও। খবর দেন দাফন টিমের সদস্যদের। নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে মৃত ব্যক্তির গোসল ও দাফন কাজ সম্পন্ন করেন ফিরোজ মাহমুদ।

উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওই বৃদ্ধাকে দাফনে সংকোচবোধ করেন স্থানীয়রা। বিষয়টি আমি জানতে পেরে দায়িত্ব নিয়ে দাফন টিমের সদস্যদের এনে তাঁর গোসল ও দাফন কাজ সম্পন্ন করেছি। করোনার এমন পরিস্থিতিতে সকলের মধ্যে মানবিকবোধ জাগ্রত করা খুবই প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০