PRIYOBANGLANEWS24
২৫ জুলাই ২০২১, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উদয়ন আন্তঃক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্ট: এভেন্জার অফ শাইনপুকুর চ্যাম্পিয়ন

ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর বড় বাড়ির মাঠে উদয়ন আন্তঃ ক্লাব কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শাইনপুকুর বয়েজ ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এভেন্জার অফ শাইনপুকুর।

খেলার শুরু থেকে দুই দলই আক্রমন পাল্টা আক্রমনের মধ্যেদিয়ে তাদের খেলার নৈপূর্নতা দেখাতে থাকে। তবে খেলার প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। খেলার দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দলই। শেষ মুহুর্তে টিম এভেন্জার অফ শাইনপুকুরের ১০ নম্বর (লাল) জার্সি পরিহিত খেলোয়ার জীবন গোল করে দলকে লিড এনে দেন। এছাড়া একই দলের ১১ নম্বর জার্সি পরিহিত বদলি খেলোয়ার মোঃ জামালের আরেকটি গোলে বিধ্বস্ত হয় শাইনপুকুর বয়েজ ক্লাব। ২-০ গোলে জয় পায় এভেন্জার অফ শাইনপুকুর।

টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও গোল্ডেন বল পান বিজয়ী দলের খেলোয়ার জীবন ও গোল্ডেন গ্লাবস পান রানার আপ দলের গোলরক্ষক ইয়াসিন আরাফাত সিন। সেরা উদিয়মান খেলোয়ার নির্বাচিত হন শাইনপুকুর বয়েজ ক্লাব দলের রিফাত হোসেন।

খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আশ্রাফুল আলম, সহকারী রেফারি মোঃ বাতেন হোসেন ও মোঃ জামাল হোসেন। খেলার ধারাভাষ্যকার ছিলেন তন্ময় ইসলাম ও মোঃ হাবীব।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ হোসেন নিটুল ভূইয়া, ঢাকা জেলা দক্ষিন ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ ও মুকসুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা রুবেল সহ আরও অনেকে। বিজয়ী ও রানার আপদের মাঝে ট্রফি সহ অন্যান্য পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০