PRIYOBANGLANEWS24
৮ জানুয়ারী ২০২০, ৮:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়াল রেপিস্ট মজনু!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষনের অভিযুক্ত গ্রেপ্তারকৃত ব্যক্তি মজনু একজন সিরিয়াল রেপিস্ট বলে জানায় র‌্যাব। এরআগেও সে প্রতিবন্ধী নারী ও ছিন্নমূল নারীদের ধর্ষণ করে। আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, ধর্ষণের পর সে ভিকটিমের মোবাইল নিয়ে যায় এবং তার পরিচিত এক মহিলা অরুণার কাছে মোবাইলটি বিক্রি করে। তারপর সে নরসিংদী চলে যায়। কাল সারাদিন সে বনানী রেল স্টেশনে ছিল। আজ সকালে সে শেওড়া থেকে গ্রেফতার হয়।

র‌্যাব জানায়, তারা প্রথমে মজুনুর ছিনিয়ে নেয়া ভিকটিমের মোবাইল ট্র্যাক করে খাইরুল নামে এক ব্যক্তিকে আটক করে তারপর তার দেয়া তথ্যমতে তারা অরুণাকে গ্রেফতার করে। এরপরই তারা মজুনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ধর্ষণের সময় সে ঐ শিক্ষার্থীকে কয়েকবার হত্যারও হুমকি দেয় বলে জানায় র‌্যাব। জিজ্ঞাসাবাদে মজুন একাই ধর্ষণ করে বলেও জানায় র‌্যাবকে। একইসাথে সে মাদকাসক্ত বলেও জানায় র‌্যাবকে।

রোববার রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষন করার দায়ে অভিযুক্ত ধর্ষককে সকালে রাজধানীর শেওড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে সেই যুবকের ছবি তুলে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখানো হয়। তিনি তাকে ধর্ষক বলে শনাক্ত করেছেন।

প্রসঙ্গত, রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ভুক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পেছন থেকে আক্রমণ করে। এ সময় তাকে মারধরও করা হয়। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। রাত ১০টার দিকে জ্ঞান ফেরার পর তিনি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এক বান্ধবীর বাসায় যান। এরপর সহপাঠীরা তাকে ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা সারা দেশে আলোচনা ছড়িয়ে পরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০