PRIYOBANGLANEWS24
১৩ জুলাই ২০২১, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার ও নবাবগঞ্জে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় কর্মহীন অচ্ছল অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার আইবিএন (আইপি) টেলিভিশনের পক্ষ থেকে দোহার ও নবাবগঞ্জ দুই উপজেলায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ছোট গোবিন্দপুর এলাকায় ২৫০ পরিবার ও রাতে দোহার উপজেলার বড় বাস্তা এলাকায় আরো ২৫০ পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, আলু, পিয়াজ,তেল ও লবন দেওয়া হয়।।

বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আইবিএন (আইপি) টেলিভিশনের চেয়ারম্যান নির্মল রঞ্জন গুহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় নির্মল রঞ্জন গুহ বলেন, আমাদের মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনা করোনার প্রথম ধাপ থেকে আজ পর্যন্ত জীবন বাজি রেখে যে ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশ্ব দরবারে তা প্রশংসনীয়। তিনি সব সময় বলেন আমি জগণের শাসক নই আমি একজন সেবক। দেশের মানুষের বিপদে আপদে আওয়ামীলীগ সর্বদা পাশে থেকে কাজ করে যাচ্ছেন। এছাড়া আমাদের ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান দোহার ও নবাবগঞ্জে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং আমরা তার দিক নির্দেশনা নিয়ে এলাকায় কাজ করছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ যেকোন র্দুযোগে অসহায়দের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। করোনার অসহায় মানুষের পাশে আজ আইবিএন টেলিভিশন দাড়িয়েছে। আমি আশা করি সমাজের বিত্তশালীরা এভাবে অসহায়তের পাশে দাড়াবে। এসময় তিনি বিত্তবানদের অসহায়দের পাশে দাড়ানোর আহবান জানান।

বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইবিএন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম খান, প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সুমন, আইটি প্রধান তানভীর আহমেদ, পরিচালক সফিকুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য একেএম আজগর আলী, এ্যাড. রফিকুল আলম, সাবেক ভিপি শেখ হান্নান উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শশাংক পাল চৌধূরী সহ দুই উপজেলার স্বেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১০

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১১

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১২

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৩

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৪

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৫

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৬

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৭

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৮

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

২০