PRIYOBANGLANEWS24
৭ জানুয়ারী ২০২০, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা জেলার দোহার উপজেলার বিলাসপুরে স্বেচ্ছাসেবক লীগের উগ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আওয়ামী লীগ নেতা হুকুম আলী চোকদারের নিজ বাড়িতে উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেণ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে সবদিক বিবেচনায় মানুষ ভাল থাকে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণে। তিনি বলেন, দোহার-নবাবগঞ্জের ভাঙ্গনকবলিত এলাকার মানুষের দীর্ঘদিনের কান্নার অবসান হয়েছে। সেটাও সম্ভব হয়েছে এই সরকারের আমলেই। আর তার বাস্তবায়ন অত্র এলাকার আওয়ামী লীগের কান্ডারী অভিভাবক সালমান এফ রহমান এমপির হাত ধরেই হয়েছে। আপনারা শেখ হাসিনা ও সালমান এফ রহমানের জন্য দোয়া করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশের মানুষের স্বপ্ন বেঁচে থাকবে। এ জন্য শেখ হাসিনার আরো বেশ কিছু বছর বেঁচে থাকা প্রয়োজন। নিজের জন্য নয় এ দেশের মানুষের কল্যানের জন্য তাকে বেঁচে থাকা দরকার।
তিনি আরও বলেন, স্বেচ্ছাসেবক লীগ মানুষের কল্যানে কাজ করে আসছে ভবিষ্যতেও কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিলাসপুর ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, হুকুম আলী চোকদার, স্বেচ্ছাসেবক লীগ নেত্রী শেখ রুনু আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, জাহাঙ্গীর চোকদার, রফিক তালুকদার।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম রাকিব, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনুপম গুহ নয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লুৎফর রহমানসহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০