PRIYOBANGLANEWS24
৫ জানুয়ারী ২০২০, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে অবৈধ কারখানা থাকবে না (ভিডিও)

কেরানীগঞ্জের চুনকুটিয়া আবাসিক এলাকায় থাকা প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের পর এবার অগ্নিকান্ডের ঘটনা ঘটল কেরানীগঞ্জের পূর্ব বন্দ ডাকপাড়া আবাসিক এলাকার আর একটি কেমিক্যাল গোডাউনে। রবিবার বেলা ১২ টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে বন্দ ডাকপাড়া এলাকার মো. মারুফের মালিকানাধীন রাসায়নিক গুদামে। বিস্ফোরণে পুরোপুরি ধসে পড়ে গুদামটি। ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ৮-১০টি বাড়ির দেয়াল।
বিস্ফোরণে উড়ে গেছে আধা পাকা গুদামের টিনের চাল, ধ্বসে পড়েছে সম্পূর্ণ দেয়াল। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ সহ স্থানীয় প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। তারা বলেন, কেরানীগঞ্জে অবৈধ কোন কারখানা থাকবে না।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ বলেন, কিছুদিন আগে কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকা-ে অনেক মানুষ মারা গেছেন। এরপর থেকেই আমরা অবৈধ কারাখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানা ঝূঁকিপূর্ণ ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, আমার এলাকায় কোনো অবৈধ কারখানা বা গোডাউন থাকবে না। আমি ইতোমধ্যে কেরানীগঞ্জের সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে আলোচনা করেছি। অবৈধ কারখানা ও গোডাউনের তালিকা করে এগুলো বন্ধ করে দেওয়া হবে।

এ বিস্ফোরণের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল কামরুল হাসান সোহেলকে আহ্বায়ক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে বিকট শব্দে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটলে আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করে। বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুন একঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. সাইফুল ইসলাম জানান, কেমিক্যাল গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে তাৎক্ষণিক আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চল্লিশ মিনিট চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিভাতে সক্ষম হয়েছে। আগুনে কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. মোস্তফা মোহসীন বলেন, গোডাউনটিতে সোডিয়াম থায়ো, ম্যাঙ্গানিজ সালফেট মনোহাইড্রেট ও ম্যাগনেসিয়াম ক্লোরাইড ছিল। ধারণা করা হচ্ছে সোডিয়াম থায়ো থেকেই বিস্ফোরণ হয়েছে। এখানে গোডাউন করার কোনো অনুমোদন ছিল না।

এ ঘটনার পর থেকেই কেমিকেক্যাল কারখানার মালিক পলাতক রয়েছেন। তার নাম মারুফ। এখানে একসঙ্গে তার তিনটি গোডাউনে ছিল। এছাড়াও একই উপজেলার চুনকুটিয়া এলাকায় তার আরেকটি গোডাউন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গেল বছরের ১১ ডিসেম্বর কেরানীগঞ্জের চুনকুটিয়া আবাসিক এলাকায় থাকা প্রাইম প্লেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ জনের মর্মান্তিক মৃত্যুর পর থেকে ক্ষুব্ধ কেরানীগঞ্জের মানুষ। আবাসিক এলাকা থেকে সবধরনের কারখানা সরাতে দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০