PRIYOBANGLANEWS24
৭ জুলাই ২০২১, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে রাতের আঁধারে সহায়তা নিয়ে স্বেচ্ছাসেবকলীগ

লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নে রাতের আঁধারে কর্মহীন অসহায়, শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলাকোপা, বড়নগর গোপালপুরসহ ৯টি ওয়ার্ডে ২৭০ টি পরিবারের মাঝে এ সব খাদ্য সহায়তা পৌছে দেন স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

খাদ্য সহায়তার হিসেবে ১০ কেজি চাল, ১কেজি তেল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১ কেজি লবন দেওয়া হয়।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, আওয়ামীলীগ সব সময় বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় বলেন তিনি জনগণের শাসক নন তিনি একজন সেবক। বিএনপি শুধু টকশোতে বড় বড় কথা বলছে, আজকে দেশের দূর্দিনে তারা মাঠে নাই। ভোটের সময় যদি আমরা ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারি বিপদ কালে কেন বাড়ি বাড়ি সহায়তা দিতে পারব না। এ সময় তিনি সমাজের বিত্তবানদের কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানান।

নির্মল গুহ আরো বলেন, যারা এই লকডাউনের বিপর্যস্ত পরিস্থিতিতে লজ্জায় খাদ্য সহায়তা নিতে আসতে পারেনা তাদের সেবার জন্য একটি হট লাইন চালু করবে স্বেচ্ছাসেবকলীগ। এসময় তিনি আপদকালীন সময়ে প্রতিদিন কমপক্ষে ২০টি পরিবারকে খাদ্য সহায়তা পৌছে দেওয়ার নির্দেশ দেন সংগঠনের নেতাকর্মীদের।

উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য শেখ হান্নান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মোরাদ খান, সাংগঠনিক সম্পাদক মো. পলাশ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০