PRIYOBANGLANEWS24
৬ জুলাই ২০২১, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনের ৬ষ্ঠ দিন: দোহার ও নবাবগঞ্জে ৬৪ জনকে জরিমানা

কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিনে বিধি-নিষেধ লঙ্ঘন করায় ঢাকার নবাবগঞ্জে ৩৩ জনকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে উপজেলার সদর বাগমারা বাজার, যন্ত্রাইল, শোল্লা বাজারসহ বিভিন্ন স্থানে সরকারের বিধি-নিষেধ না মানায় ও বিনা কারণে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউ্দীন মনজু ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কৃষ্ণ পাল।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দীন মনজু বলেন, সরকার ঘোষিত চলাচলে বিধি-নিষেধ আরোপের সময়সীমা ৭ জুলাই মধ্য রাত হতে ১৪ জুলাই রাত ১২ ঘটিকা পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকারি নির্দেশনা পালনের লক্ষ্যে এ অভিযান আগামী ১৪ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন এ নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপর দিকে ঢাকার দোহারে ৬ষ্ঠ দিনেও বিধি-নিষেধ কার্যকর করতে সকাল থেকে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, দোহার থানা পুলিশ, আনসার সদস্য, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার জয়পাড়া,লটাখোলা,থানার মোড়সহ বিভিন্ন এলাকায় টহল কার্যক্রম ও ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেণ দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএফএম ফিরোজ মাহমুদ ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এ সময় বিনা কারণে বিধি-নিষেধ লঙ্ঘন করার অপরাধে ৩১ জনকে ৬ হাজার ৬০০ শত টাকা জরিমানা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০