PRIYOBANGLANEWS24
৩ জুলাই ২০২১, ৬:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লকডাউনের দ্বিতীয়দিন: দোহার-নবাবগঞ্জে ৬০ জনের সাজা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে বিনা কারণে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ঢাকার দোহার ও নবাবগঞ্জে ৫৯ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দোহারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ও নবাবগঞ্জে অরুন কৃষ্ণ পাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের অর্থদন্ড প্রদান করেন। নবাবগঞ্জ ৪৪ জনকে অর্থদন্ড ও একজনকে সাত দিনের কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত। এছাড়া ১৫ জনকে অর্থদন্ড দেয়া হয় দোহারে। অভিযানে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই বৃষ্টি থাকায় অনেকটা ফাঁকা ছিল নবাবগঞ্জ ও দোহার উপজেলা সদর। তবে পাড়া-মহল্লার অলিগলিতে সে তুলনায় ভিড় ছিল অনেকটাই বেশি। কেউ কেউ বের হয়েছিলেন নিত্য-প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সহ চিকিৎসা সংক্রান্ত কাজে। আর যারা লকডাউন দেখতে অকারণে বাড়ির বের হয়েছিলেন তাদের পড়তে হয়েছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে। গুনতে হয়েছে জরিমানাও। লকডাউন উপেক্ষা করে দোহারের বাহ্রা পদ্মা পাড়ে হাওয়া খেতে গিয়ে জরিমানা গুণতে হয়েছে বেশ কয়েকজকে।

লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবারও রাস্তায় রিকশা ও ইজিবাইক একেবারেই কম চোখে পড়েছে। জরিমানা ও মামলার ভয়ে মোটর সাইকেল ও প্রাইভেট গাড়ির উপস্থিতিও ছিল কম।

দোহার ও নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ। বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃষ্টি উপেক্ষা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের সাথে সমন্বয় রেখে সারাদিনই মাঠে দেখা গেছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের।

এদিকে গেল ২৪ ঘন্টায় ঢাকার দোহারে করোনা সনাক্তের হার প্রায় ৭০ শতাংশ ও নবাবগঞ্জে প্রায় ৪০ শতাংশ। দোহারে ১৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জন ও নবাবগঞ্জে ২৭ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০