PRIYOBANGLANEWS24
১ জুলাই ২০২১, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

কোভিড-১৯ সংক্রমণ রোধে আজ থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে প্রথম দিনে ঢাকার দোহারে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

সকাল থেকে উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন সড়কে টহল দিচ্ছেন। মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। তবে সড়কে কিছু রিক্সা ও অটোরিক্সা চলাচল করলেও মানুষের উপস্থিতি ছিল কম।

সকাল থেকেই মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, দোহার থানার ওসি মো. মোস্তফা কামাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র সহ আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কঠোর লকডাউন বাস্তবায়নে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ জানান, গত কয়েকদিন ধরেই করোনা রোধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আজও সকাল ছয়টা থেকে উপজেলা প্রশাসনের অভিযান চলছে। করোনা মোকাবেলায় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। করোনা সংক্রমণ রোধে আগামী ৭ জুলাই পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে উপজেলা প্রশাসন।

দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, করোনা মোকাবেলায় দোহার থানা পুলিশ গতবারও স্বোচ্চার ছিল। সরকারের নির্দেশনা বাস্তবায়নে এবারও পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার (৩০ জুন) কঠোর বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার (০১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে সরকারি-বেসরকারি সব অফিস, যানবাহন ও দোকানপাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০