PRIYOBANGLANEWS24
২৭ জুন ২০২১, ৬:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালা ও বোল্টের দাম ১৪ লাখ!

সম্পূর্ণ কালো রঙের ষাড় দুটি শখ করে কালা ও বোল্ট নামে ডাকেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার পুরাতন বান্দুরা এলাকার বান্দুরা এগ্রোর খামারী সাঈদ টুটুল। কুরবারিন ঈদকে সামনে রেখে গরু দুটি ভালো দামে বিক্রির অপেক্ষায় দিন গুণছেন তিনি ।

শাহীওয়াল জাতের ষাড় দুটি সাধারণ মানুষজনের নজর কাড়ছে। খামারী ষাড় দুটি দাম হেঁকেছেন একেকটি সাত লাখ টাকা করে। তিনি দাবি করেন উপজেলার মধ্যে তার ষাড় আকার আকৃতিতে সবচেয়ে বড়।

জানা যায়, দুই বছর আগে শাহীওয়াল এই জাতের ষাড় কালাকে রাজশাহীর সিটি হাট থেকে ও বোল্ডকে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর হাট থেকে ক্রয় করেন। সেই থেকে কুরবানির জন্য নিজের খামারে রেখে লালন পালন করে বড় করে তুলেছেন তিনি। খামারে কুরবানির জন্য আরো ষাড় থাকলেও কালা ও বোল্ট একটু আলাদা। সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খেয়ে বেড়ে উঠছে তারা। পরম যতœ করে লালন পালন করা ষাড় দুটি উচ্চতা পাঁচ ফুটের উপরে এবং ফিতার মাপে ওজন ধরা হয়েছে প্রায় ১ হাজার কেজি।

সাঈদ টুটুল জানান, অনেক যতœ করে কালা ও বোল্ডকে তিনি কুরবানির জন্য প্রস্তুত করেছেন। তার ইচ্ছা করোনার লকডাউনের কারণে বাড়িতে রেখেই বিক্রি করবেন। সামনে করোনা পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় তা নিয়ে শঙ্কিত তিনি। তারপরও সবমিলিয়ে ভালো দামের প্রত্যাশা করেন তিনি।

টুটুল জানান, অনেকে দরদাম করছে তবে সন্তোষজনক দাম পেলে ষাড় দুটিকে ছেড়ে দিবেন। তিনি জানান বর্তমানে একটি গরুকে কুরবানির জন্য প্রস্তত করা অকেটাই কষ্টসাধ্য। তারপরও কৃষক পর্যায়ে অনেকেই লালন পালন করে থাকেন। যাতে বিক্রি করলে একসাথে অনেকগুলো টাকা পাওয়া যায়।

নবাবগঞ্জ উপজেলা খামারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফি সিকদার জানান, সাঈদ টুটুল একজন সৌখিন খামারী। সে তার খামারের পশুদের যেভাবে যতœ নেন যা অন্য খামারীদের চেয়ে ব্যতিক্রম। পরিচ্ছন্ন পরিবেশে সে তার খামারের পশুকে পরম যতেœর সাথে লালন পালন করে থাকেন। বাড়িতে থেকে আগ্রহী ক্রেতারা কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭১৫২২২৯৬৩ নম্বরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০