PRIYOBANGLANEWS24
২৩ জুন ২০২১, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার-নবাবগঞ্জের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সালমান এফ রহমানের উদ্যোগ

নিজ সংসদীয় আসন ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।

গেল এক সপ্তাহে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণের হার ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় ঢাকা জেলা প্রশাসন ও দুই উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে বুধবার (২৩ জুন) বিকেলে ভার্চুয়ালি সভা করেণ সালমান এফ রহমান। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, কীভাবে কোন উপায়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীদের এই মহামারির হাত থেকে রক্ষা করতে সচেতন করা যায় সেই পদক্ষেপ গ্রহণ করা হবে। এজন্য ঢাকা জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেয়া হয়েছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলাবাসীকে রক্ষার্থে ৭ দিনের বিধিনিষেধে উপজেলার সঙ্গে সকল জেলা ও উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে। তিনি সবাইকে বিধি-নিষেধ মেনে চলার আহবান জানান।

ওই সভার পর ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মমিন উদ্দিনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দুই উপজেলায় সাত দিনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঢাকা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক সভায় এ বিধিনিষেধ আরোপ করা হয়।
বিধিনিষেধে বলা হয়, দোহার ও নবাবগঞ্জ উপজেলার সাথে অন্যান্য জেলা ও উপজেলার নৌ, স্থলপথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী হাসপাতালে বাইরে নিজ বাড়িতে অবস্থান করলে ওই বাড়িতে লাল পতাকা দ্বারা চিহ্নিত করতে হবে।
সকলের জন্য বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয় প্রশাসনকে। মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই উপজেলার খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শর্ত মেনে খোলা রাখার সিদ্ধান্ত হয়। নিষিদ্ধ করা হয় সবরণের রাজনৈতিক জনসমাবেশ ও সামাজিক, ধর্মীয় আচার অনুষ্ঠান। বন্ধ রাখার সিদ্ধান্ত হয় সকল পর্যটন কেন্দ্র রিসোটর্, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র।

সভায় প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মোহাম্মদ আলী নুর। সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, জেলা সিভিল সার্জন ডাক্তার আবু হোসেন মো. মইনুল আহসান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এইচ এম সালাউদ্দীন মনজু, দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০