PRIYOBANGLANEWS24
২৩ জুন ২০২১, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে জমি সংক্রান্ত বিরোধে মারামারি!

ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই ও ভাবি আহত। সোমবার উপজেলার রাইপাড়া ইউনিয়নের চরকুশাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহতরা হলেন চরকুশাই গ্রামের কফিল উদ্দিন মোল্লার ছেলে লতিফ মোল্লা (৪০) এবং তার স্ত্রী হালিমা (৩৫)।

আহত লতিফ মোল্লা জানান, ছোট ভাইয়ের সাথে তার জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সোমবার ময়লা ফেলাকে কেন্দ্র করে তার স্ত্রী হালিমা বেগমের সাথে ছোট ভাইয়ের স্ত্রী জাহানারা বেগমের কথা কাটাকাটি হয়। এক পর্যায় তার ছোট ভাই ফজল মোল্লা, ভাতিজা জনি, পুত্র বধু আইরিন এবং তার ছেলের শশুর আবুল, শাশুড়ি হাসিনা এবং তাদের ছেলে রাসেল দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। এসময় রাসেল ও তার পিতা আবুলের হাতে থাকা অস্ত্রের আঘাতে জখম হয় লতিফ মোল্লা ও তার স্ত্রী হালিমা।

পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বর্তমানে আহত লতিফ মোল্লা ও তার স্ত্রী হালিমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দোহার থানার মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল বলেন, এঘটনায় মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১০

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১১

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১২

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৪

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৫

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৬

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

১৭

নিখোঁজ মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার

১৮

নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে হামলায় নিহত ১

১৯

নবাবগঞ্জে সাধক কেতু চাঁন বাউলের নাট মন্দির উদ্বোধন

২০