ঢাকার দোহার উপজেলার কার্তিকপুরে সির্জন মোল্লা ও বাহের খা বাড়ি সংলগ্ন সুন্দরীপাড়া সংযোগ সড়ক নির্মাণের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে সাত লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার সড়কের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কুসুমহাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাদের মন্ডল, সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, সহ সভাপতি সির্জন মোল্ল্যা, ঠিকাদার সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
মন্তব্য করুন