PRIYOBANGLANEWS24
১৯ জুন ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আওয়ামী লীগের বর্ধিত সভা

ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে সংগঠনকে শক্তিশালী করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়েছে। শনিবার সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মিলনায়তনে সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী এ সভার কার্যক্রম চলে। উপজেলা আওয়ামী লীগ এর অয়োজন করেন।

সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগে কোন গ্রুপিং নাই। এসময় তিনি ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে খুব তারাতারি একটি সুন্দর কমিটি উপহার দিতে তাগিদ দেন।

এফ রহমান এ সময় নবাবগঞ্জের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, ইতোমধ্যে নদী ভাঙন ও খাল খনন কাজে ৭০০ কোটি টাকা প্রকল্প গেছে খুব তারাতারি তা বাস্তবায়ন হবে। এ ছাড়াও রাস্তা ঘাটের উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। তিনি বলেন হাসপাতালের পাশেই আমরা একটি নাসিং ইনস্টিটিউট করছি। সেই সাথে এ অঞ্চলে শেখ কামাল আইটি সেন্টার ভবনও পাশ হয়ে গেছে। তিনি বলেন দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করতে কাজ করে যাচ্ছি।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন ও ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের সঞ্চালনায় ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দীর্ঘ দিনের ক্ষোভ নিয়ে বক্তব্য রখেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব আব্দুর রউফ ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০