PRIYOBANGLANEWS24
১৯ জুন ২০২১, ৯:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ভূমি-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে সংবাদ সম্মেলন

‘ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২০ জুন দ্বিতীয় পর্যায়ে ৮৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে তুলে দেয়া হবে ২ শতক জমির দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর, সেলামী ডিসিআর এবং ঘর ও জমির সনদপত্র। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভা কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলন করেছেন

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরুন কুষ্ণ পাল। নবাবগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজন করেণ।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) অরুন কুষ্ণ পাল তার লিখিত বক্তব্যে বলেন, নবাবগঞ্জ উপজেলায় সরকারীভাবে প্রথম পর্যায়ে ৭৭০টি, দ্বিতীয় পর্যায়ে ৮৫টি, স্থানীয় সংসদ সদস্য সালমান এফ রহমান এমপির নিজস্ব অর্থায়নে ৬০টি, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদের অধীনে ৫টি, উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ২টি, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন মিয়ার অর্থায়নে ১টি এবং স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় ১২টি মোট ৯৩৫টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে এসব ঘর ও জমি বরাদ্দ দিতে পেরে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ জানান উপজেলা প্রশাসন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার ‘স্বপ্নের নীড়’। ২০২০ সালের ৭ই মার্চ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার। সরকারের হিসাব মতে, সারা দেশে ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি ভূমিহীন-গৃহহীন পরিবার রয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ১ লাখ ২৯ হাজার ১৯৭, ময়মনসিংহ বিভাগে ৩৬ হাজার ৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ৬১ হাজার ২৯৭, রংপুর বিভাগে ১ লাখ ৮৩ হাজার ৮৩৪, রাজশাহী বিভাগে ৯৬ হাজার ৫০৪, খুলনা বিভাগে ১ লাখ ৪২ হাজার ৪১১, বরিশাল বিভাগে ৮০ হাজার ৫৮৪ এবং সিলেট বিভাগে ৫৫ হাজার ৬২২টি গৃহহীন পরিবার রয়েছে।

মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমধাপে ৬৯ হাজার ৯০৪ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার বঙ্গবন্ধুর কন্যার উপহারের ঘর পেয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০