PRIYOBANGLANEWS24
১৮ জুন ২০২১, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে সাংবাদিকদের কার্যালয়ে ভাংচুর

ঢাকার দোহারের সাংবাদিকদের কার্যালয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার লটাখোলা নতুন বাজারস্থ কার্যালয়টিতে আরটিভি, চ্যানেল২৪, এশিয়ান টিভি, ৫২ টিভি, কালের কন্ঠ, মানবজমিন, প্রতিদিনের সংবাদ, জনকন্ঠ, নয়াদিগন্ত ও স্থানীয় সাপ্তাহিক প্রিয়বাংলা’র সাংবাদিকরা তাদের সংবাদ সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকেন। দোহার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরের বিভিন্ন অলামত জব্দ করেছেন।

সাংবাদিকরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৭ জুন) রাত দশটার দিকে কাজ শেষে কার্যালয় বন্ধ করা হয়। শুক্রবার অর্ধবেলা বন্ধ থাকায় বিকেলে সাংবাদিকরা কার্যালয়ে এলে সেখানে গ্লাস ভাংচুর করা দেখা যায়। কার্যালটির সামনের সড়ক থেকে দুর্বৃত্তরা বড় আকারের দুটি পাটকেল নিক্ষেপ করে সামনের গ্লাসের পুরো অংশ ভেঙে ফেলে। তাৎক্ষণিকভাবে ঘটনাটি দোহার থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়ের ভেতর থেকে বড় দুটি পাটকেল ও বিভিন্ন আলামত জব্দ করেন।

এ বিষয়ে আরটিভি ও কালেরকন্ঠ পত্রিকার প্রতিনিধি অমিতাভ পাল অপু জানান, যারাই ঘটনাটি ঘটিয়েছে তাঁরা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি দোহার থানা পুলিশকে অবগত করা হয়েছে। এ ঘটনায় দোহার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চ্যানেল ২৪ ও মানবজমিনের প্রতিনিধি শামীম আরমান জানান, শুক্রবার বিকেলে কার্যালয়ে এসে ভাংচুরের এমন দৃশ্য দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। সাংবাদিকের কার্যালয়ে হামলার এমন ঘটনা মেনে নেয়ার নয়।

এ বিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) কর্মকর্তা মাসুদুর রহমান জানান, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের কার্যালয়ে এধরনের হামলার ঘটনায় জানাজানি হলে সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০