PRIYOBANGLANEWS24
১৬ জুন ২০২১, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে খালে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় খালের পানিতে ডুবে সাগর (১৭) ও আলভি (১৭) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত সাগর রাজধানী পশ্চিম জুরাইন এলাকর হাবিবুর রহমানের ছেলে এবং আলভী একই এলাকার আব্দুল মালেকের ছেলে। এ বছর তারা এইচএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে। তারা ঘনিষ্ট বন্ধু ছিলেন।

জানা গেছে, আরশিনগেট এলাকা থেকে সাগর, আলভিসহ ৯ বন্ধু বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের সারিঘাট এলাকায় ঘুরতে আসে। এসময় তারা আনন্দ ফুর্তি করে এবং ফুটবল খেলে। খেলার এক পর্যায়ে ফুটবল পাশের খালে পড়ে যায়। সাগর ও আলভি ফুটবল আনার জন্য পানিতে নামলে সাতার না জানায় তারা ডুবে যায়। এসময় তাদের চিৎকারে শাহাদাত নামে অপর এক বন্ধু পানিতে নেমে বিপদে পড়ে যায়। পরে স্থানীয় দোকানদার হানিফ শাহাদাতকে জীবিত উদ্ধার করতে পারলেও সাগর ও আলভি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা জাল ফেলে একজনকে ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল অপরজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, কয়েক বন্ধু মিলে ঘুরতে এসে পাশের খালের পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০