PRIYOBANGLANEWS24
১৪ জুন ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

‘প্রাণ বাঁচে রক্ত দানে, মানবতার মুক্তি আনে’ এ শ্লোগান নিয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৪ জুন) সকালে দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের করে নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব নামে একটি সংগঠন। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মূল ফটকে এসে শেষ হয়।

এছাড়াও নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক খালিদ হোসেন সুমন, ব্লাড ডোনার্স ক্লাবের সদস্য তাসদীদ আহমেদ, মনোয়ার মৃধা জনি, ওয়ালিদ হোসেন, এম আর রাকিব, ইনাম আহমেদ, শফিকুল ইসলাম নীরব, শুভ ইমরান, সামিয়া রহমান প্রমুখ।

একইদিন দিবসটি উপলক্ষে “মানবতার হাত বাড়িয়ে করবো রক্তদান, নিজের রক্ত অন্যের শিরায় বাঁচবে শত প্রাণ” এই স্লোগানকে ধারণ করে উপজেলা শোল্লায় ‘শোল্লা ব্লাড পয়েন্ট’ নামে একটি সংগঠন বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করে।

সোমবার সকাল ১০টায় শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে শুরু করে শোল্লা বাজার পর্যন্ত র‌্যালী করে। র‌্যালীর শেষে বিদ্যালয়ের ক্যাম্পাসে জনসচেতনামূলক ও রক্ত দানে উৎসাহিত করার জন্য সভা হয়।

শোল্লা ব্লাড পয়েন্টের মুখপাত্র মো. হূমায়ন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক দেওয়ান তুহিনুর রহমান (তুহিন), কৈলাইল টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন খাঁন সহ ব্লাড পয়েন্টের সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০