PRIYOBANGLANEWS24
৮ জুন ২০২১, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু গোল্ডকাপ: দোহার পৌরসভাকে হারিয়ে কুসুমহাটির জয়

অনাড়ম্বর আয়োজনে ঢাকার দোহারে শেষ হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে দোহারের নুরপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুসুমহাটি ইউনিয়ন পরিষদ ও দোহার পৌরসভার ফুটবল দল অংশগ্রহন করে।

খেলার শুরুতেই দু’দলই আক্রমন পাল্টা আক্রামনের মধ্য দিয়ে খেলতে থাকে। তবে কোন দলই গোলের স্বাদ পায় না। খেলার দ্বিতীয়ার্ধের শেষ মুহুর্তে কুসুমহাটি ইউনিয়নের ২৩ নম্বার জার্সি পরিহিত সুবোধ রাজবংশীর করা দুর্দান্ত গ্রাউন্ডিং শট পৌরসভার জালে আটকে যায়। আর এতে বিজয়ের নিশান উড়তে থাকে কুসুমহাটি ইউনিয়নের। ততক্ষনে স্বপ্ন ভাঙ্গে কয়েকটি দলকে হারিয়ে ফাইনালে উঠা দোহার পৌরসভার। খেলায় ১-০ তে এগিয়ে থেকে জয় পায় কুসুমহাটি ইউনিয়ন। টুর্ণামেন্টে সেরা গোলদাতা সুবোধ রাজবংশী আর সেরা খেলোয়ার নির্বাচিত হন কুসুমহাটির ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার অয়ন কর্মকার।

উপজেলা প্রশাসন দোহারের আয়োজনে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ, নয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, সুতারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সুরুজ বেপারী, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর ইসলাম, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একলাল উদ্দিন আহমেদ, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান ও টিম ম্যানেজার আমজাদ হোসেন আজাদ, কোচ মো. কফিল উদ্দিন, পৌরসভার কোচ মো. শহিদ ও টিম ম্যানেজার হুমায়ুন আহমেদ সহ আরো অনেকে।

খেলা পরিচালনা করেন টুর্ণামেন্টের প্রধান রেফারি আবুল বাশার, সহকারি রেফারি ইছহাক হোসেন, সঞ্জয় বিশ্বাস ও চতুর্থ রেফারি ইমদাদুল হক চাঁন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০