PRIYOBANGLANEWS24
৬ জুন ২০২১, ১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে পথ শিশুকে ধর্ষণ ও নির্যাতন, যুবক গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় এক পথ শিশুকে ধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের করেছে র‌্যাব।

র‌্যাব-১০ এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলার মডেল থানাধীন মনু মিয়ার ঢাল এলাকা থেকে শুক্রবার রাতে অভিযুক্ত মোঃ ছিদ্দিক ওরফে টাইগার ছিদ্দিককে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে সিদ্দিক এক পথ শিশুকে ভিকটোরিয়া পার্ক হতে চাকু দিয়ে ভয় দেখিয়ে তুলে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে ও মধ্যযুগীয় কায়দায় আমানুষিক নির্যাতন করে চলে যায়। এ ঘটনায় সেদিন রাতেই ভুক্তভোগী শিশুটি নিজে বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। যার নং-০৪।

পরে শিশুটিকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ উক্ত ঘটনায় ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী ধর্ষক ছিদ্দিককে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিদ্দিক শিশুটিকে ধর্ষণ ও নির্যাতনের কথা স্বীকার করলে শনিবার তাকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০