PRIYOBANGLANEWS24
৫ জুন ২০২১, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

ঢাকার নবাবগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে ৫০টি স্টলে এ প্রদর্শনী করা হয়। এতে উন্নতজাতের গরু, ছাগল, ঘোড়া, মহিষ, পাখিসহ বিভিন্ন প্রজাতির প্রাণি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি পরিবারে অর্থনৈতিক সচ্ছলতার জন্য পশু পালনে উৎসাহিত করছেন। তাছাড়া সরকার করোনাকালিন প্রণোদনাসহ খামারী বা গবাদিপশুর পরিচর্যায় বিশেষ গুরুত্বদিচ্ছেন। যাতে আর্থিকভাবে সাবলম্বি হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন।

উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, দোহার-নবাবগঞ্জ কলেজ অধ্যক্ষ রবিন্দ্রনাথ ম-ল, ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০