PRIYOBANGLANEWS24
৪ জুন ২০২১, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মুন্সীগঞ্জের হাসাড়া হাইওয়ে থানার এসআই মো. ইউনুস আলী জানান, দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকার ঢাকামুখী মহাসড়কে শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রনি খাঁন (৩৬) মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার উত্তর বেতকা গ্রামের মো. সামছুল আলম খাঁনের ছেলে।

এসআই ইউনুস প্রিয়বাংলা নিউজ২৪ কে জানান, ব্যবসায়ী রনি মোটর সাইকেল যোগে ওই এলাকার মহাসড়ক দিকে ঢাকার দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি প্রাইভেটকার মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে রনি ঘটনাস্থলেই মারা যায়।
সংবাদ পেয়ে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিহতের স্বজনদের অনুরোধে আইনী প্রক্রিয়ায় লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় এসআই ইউনুস বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০