PRIYOBANGLANEWS24
৩ জুন ২০২১, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন, আটক ৩

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হিমেল (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। বুধবার রাত আটটার দিকে কাওটাইল কান্দাপাড়া এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় ৩ জনকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন, আমিনুল ইসলাম সুমন (৪১), শরীফ আহমেদ জীবন (৩৫) ও মোঃ প্রবীন (২১)।

পুলিশ ও পরিবারসূত্রে জানা যায়, নিহত হিমেল কান্দাপাড়া এলাকার জালালউদ্দিন জালুর বড় ছেলে। গত বছর নিহত হিমেল তার বন্ধু জাহাঙ্গীরকে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিলে তাদের ভিতর শত্রুতা তৈরি হয়। বুধবার মাদকসেবন নিয়ে নিজেদের মধ্যে আবার নতুন করে কথাকাটাকাটি হয় হিমেল ও জাহাঙ্গীরের মধ্যে। আগের শত্রুতার জের ধরে ও নতুন করে কথাকাটাকাটি হওয়ায় রাত আটটার দিকে কাওটাইল মেইন রোড পলাশ মেম্বারের বাড়ীর সামনে হিমেলকে একা পেয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী মারধর করে জাহাঙ্গীর ও তার সহযোগিতা। খবর পেয়ে হিমেলের বাবা হিমেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন । পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা জালালউদ্দিন জালু জানান, বুধবার সন্ধ্যার দিকে মেঝ ছেলে অনিম খবর দেয় হিমেলকে আটকে রেখে মারধর করছে। গিয়ে দেখি সেখানে কান্দাপাড়া এলাকার মুনসুর হাজীর ছেলে নিলয় সেখানে রয়েছে। আমার ছেলে তখন পানি পান করতে চেয়েছিল কিন্তু নিলয় আমার ছেলেকে পানিও পান করতে দেয়নি। অনেক আকুতি মিনতি করার পর ওরা আমার ছেলেকে আমার কাছে হস্তান্তর করে। আমি দ্রুত আমার ছেলেকে হাসপাতালে ভর্তি করার পর রাতে মারা যায়। আমি এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করছি।

নিহতের ছোট ভাই অনিম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি আমার বড় ভাইকে ওরা মারধর করছে। যারা মারধর করছে তারা আমাকেও হুমকি দিছে। তাই ভয়ে ও মুরুব্বিদের কথা অনুযায়ী আমি ঘটনাস্থলে না গিয়ে বাবাকে পাঠাই। বাবা যেয়ে অনেক অনুরোধ করে হিমেল ভাইকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাই মারা যায়। ঘটনার সাথে জড়িতদের ফাঁসি চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় সাথে সারাসরি জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এবং এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিডফোডর্ হাসপাতাল মগে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০