PRIYOBANGLANEWS24
৩১ মে ২০২১, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে তিন মাদকসেবীর কারাদন্ড

ঢাকার দোহার উপজেলায় আওলাদ হোসেন লোটাস (৩৫), শেখ আসলাম হোসেন রাজু (৩০) ও বিল্লাল নামে তিন মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাদের এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত আওলাদ হোসেন লোটাস উপজেলার রায়পাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এবং রাজু একই এলাকার হাজী আঃ করিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে মাদকসেবন অবস্থায় উপজেলার রায়পাড়া এলাকার রমজান মল্লিকের বাড়ীর সামনে থেকে আওলাদ হোসেন লোটাস ও তার সহযোগী আসলাম হোসেন রাজুকে আটক করে দোহার থানা পুলিশের এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার সহ পুলিশের একটি দল। পরে তাদের দুজনকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের আদালতে হাজির করলে লোটাসকে তিন মাসের ও রাজুকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একই দিন উপজেলার জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকা থেকে দোহার থানার এসআই আল নূর তারেক এর নেতৃত্বে বিল্লাল নামে আরেক যুবককে আটক করে থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র তাকে মাদক সেবনের দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত বিল্লাল উপজেলার খাড়াকান্দা এলাকার মোবারক এর ছেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০