PRIYOBANGLANEWS24
২৫ মে ২০২১, ১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সদরঘাট থেকে সারাদেশের সাথে লঞ্চ চলাচল শুরু, স্বস্তিতে যাত্রীরা

কোভিড-১৯ মোকাবিলায় দীর্ঘ দু’মাস লঞ্চ চলাচল বন্ধ থাকার পর শুরু হয়েছে লঞ্চ চলাচল। গত ৫ এপ্রিল থেকে বন্ধ থাকার পর অনুমতি পেয়েই ছোট-বড় সব ধরনের লঞ্চ সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করেছে।

ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দেশের দক্ষিন-পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার সাথে যাতায়াতের অন্যতম মাধ্যম নৌ-পথ। আর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই টার্মিনাল জুড়ে মানুষের শুরু হয়েছে কর্মব্যস্ততা। এদিকে লঞ্চ চলাচল শুরু হওয়াতে যাত্রীদের মাঝে এসেছে স্বস্তি। তবে সদরঘাট টার্মিনালে নেই যাত্রীদের তেমন ভীড়।

সোমবার (২৪ মে) সদরঘাট টার্মিনালে সরজমিনে ঘুরে দেখা গেছে, সদরঘাট থেকে কম দূরত্বের যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। সরকারি নির্দেশ মোতাবেক অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীদের তেমন ভীড় নেই। সদরঘাট থেকে মুন্সিগঞ্জে যাওয়ার উদেশ্যে আসা আনোয়ার বলেন, দীর্ঘদিন আমরা খুবই কষ্টে ছিলাম, আজ লঞ্চে বাড়ি ফিরতে পেরে অনেক খুশি লাগছে। এছাড়াও একাধিক যাত্রী জানান, পরিবার পরিজন নিয়ে লঞ্চে যেতে পেরে অনেক স্বস্তি লাগছে। তারা আরো জানান, লঞ্চ ব্যতিত অন্য পরিবহনে ভাড়াও বেশি লাগে আর লঞ্চে যাতায়াতে ভাড়া কম ও শান্তিও। সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারন যাত্রীরা।

তবে কম দূরত্বে লঞ্চগুলো সকাল থেকেই ছেড়ে গেলেও বিকেল পাঁচটার পর থেকে দক্ষিণাঞ্চলনে রুটের দূরপাল্লার লঞ্চ গুলো ছেড়ে যাওয়ার কথা। সরকারি নির্দেশনা মোতাবেক প্রতি লঞ্চ অর্ধেক যাত্রী অর্থৎ ৬০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ বদিউজ্জামান বাদল বলেন, সরকারি নির্দেশনায় বলা হয়েছে ৬০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে, কিন্তু আমরা সেক্ষেত্রে ৪০/৫০ শতাংশ যাত্রী নিয়ে লঞ্চগুলো ছাড়ছি। তিনি আরো বলেন, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমরা যথেষ্ট তৎপর রয়েছি। তবে এক্ষেত্রে বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশের সহায়তা কামনা করছি।

বিআইডব্লিউটিএ এর যুগ্ন পরিচালক গোলজার আলী জানান, সরকারি নির্দেশনা মোতাবেক লঞ্চগুলো চলাচল করছে কিনা তা আমরা সার্বক্ষনিকভাবে মনিটরিং করছি। পাশা-পাশি যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উৎসাহিত করছি। তবে এক্ষেত্রে লঞ্চ মালিক ও শ্রমিকদেরও ভূমিকা ঠিকঠাকভাবে রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০