PRIYOBANGLANEWS24
২৪ মে ২০২১, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে স্ত্রীর ‘পরকীয়া’র বলি হলেন মারুফ কাজী, স্ত্রী ও প্রেমিক গ্রেপ্তার

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে নিজ বাসায় খুন হওয়া মারুফ কাজী (৩০) হত্যায় জড়িত স্ত্রী রিনা আক্তার উর্মি ও তার পরকীয়া প্রেমিক ইমরান (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সাথে হত্যাকান্ডে ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা কাপড়ও উদ্ধার করেছে। রোববার আদালতে স্বীকারউক্তিমূলক জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত স্ত্রী ও প্রেমিক।

পুলিশ জানিয়েছে, পরকীয়ার জেরে স্বামী মারুফকে তার স্ত্রী উর্মি ও প্রেমিক ইমরান মিলে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। হত্যার আগে উর্মি শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেয় আর প্রেমিক ইমরান হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, স্ত্রী উর্মির সাথে প্রেমিক ইমরানের দীর্ঘদিনের অবৈধ সম্পর্ক ছিল। একারণে উর্মি ও ইমরান পরিকল্পনা করে স্বামী মারুফকে হত্যা করে। সেই পরিকল্পনা মাফিক গত ২১ মে শনিবার রাতে ইমরান ও মারুফ বাহিরে গিয়ে একত্রে মদপান করে। মারুফ রাত দুইটার দিকে ঘরে ফিরে। ঘরে ফিরার পর উর্মি মারুফকে শরবতের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। মারুফ অচেতন হয়ে পরলে উর্মি প্রেমিক ইমরানকে খবর দেয়। ভোররাতে ইমরান এসে হাতুড়ি দিয়ে মারুফের মাথার পিছনে আঘাত করে। এতে মারুফ সঙ্গে সঙ্গে মারা যায়। মারার জন্য ব্যবহৃত হাতুড়ি ও রক্তমাখা জামা কাপড় পাশের ডোবায় ফেলে দেয়। এ ঘটনার অনেক কিছুই জানতো মারুফ ও উর্মি দম্পতির একমাত্র ৮ বছরের কন্যা সুকন্যা, সেও আদালতে জবানবন্দী দিয়েছে।

সকালে খবর পেয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরন করে। এসময় পুলিশের সন্দেহ হলে স্ত্রী রিনা আক্তার ওরফে উর্মি (২৭) সহ নয়জনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে স্ত্রী উর্মি স্বীকার করেন যে তার প্রেমিককে নিয়ে স্বামী মারুফকে হত্যা করেছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ও ডিবি দক্ষিণের যৌথ অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ডাকপাড়া জোড়া পুকুরপাড় এলাকা থেকে ঘাতক ইমরান’কে গ্রেপ্তার করা হয়। ইমরানের পিতার নাম আমানউল্লাহ। হত্যার ঘটনায় নিহতের বড় ভাই মারুফ কাজী বাদী হয়ে দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০