PRIYOBANGLANEWS24
২০ মে ২০২১, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুন্সিগঞ্জে র‌্যাবের অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার থেকে ইয়াবাসহ মো. রাজু ওরফে ওসমান গনি (২৬), সায়মন সিফাত (২২) ও নুর হোসেন (২৪) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার ভাগ্যকুল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত, রাজু উপজেলার ভাগ্যকুলের রফিকুল ইসলামের ছেলে, সায়মন সিফাত কামারগাঁ মাঠপাড়ার শাহ আলম সারেং এর ছেলে এবং নুর হোসেন জুশুরগাঁও এলাকার ওয়াহেদ খানের ছেলে।
বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১১, সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১২১০ পিস ইয়াবা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ৭ টি মোবাইল ফোন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০