PRIYOBANGLANEWS24
২০ মে ২০২১, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ঘাটলা দখল করে বাড়ি নির্মাণ

ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নে টিকারপুর এলাকার নমপাড়া সংখ্যালঘুদের ঘাটলা ও ইছামতি নদীর পাড়ের জমি দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় প্রভাবশালী লুৎফর রহমানের বিরুদ্ধে।

সরেজমিনে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, টিকরপুর মৌজাস্থিত আরএস ৩৬৫নং দাগের সাড়ে ৩ শতাংশ জমি ক্রয় করেন স্থানীয় বাসিন্দা প্রবাসী লুৎফর রহমান। তবে জমি পরিমাপ না করেই লুৎফর রহমান গংরা প্রভাব খাটিয়ে পাশে বয়ে যাওয়া ইছামতি নদীর পাড় ও গ্রামের নমপাড়া পঞ্চায়েত ঘাটলার জায়গা জুড়ে প্রায় ৭ শতাংশ জমি জবর দখল করে পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি স্থানীয়রা বাঁধা দিলেও কাজ বন্ধ করেনি। স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতার হস্তক্ষেপে জমি সার্ভে করা হয়। তবুও মাপ উপেক্ষা করে আরও জায়গা বাড়িয়ে ফের নির্মাণ কাজ শুরু করেন।

জানা যায়, ঘাটলাটি শতাধিক বছরের পুরাতন। এ এলাকায় প্রায় দুইশতাধীক হিন্দু পরিবার বসবাস করে। সম্প্রতি স্থানীয়দের সুবিধার্থে সরকারিভাবে পাকা ঘাটলা নির্মান করে দেয়া হয়েছে। এঘটলায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর প্রতিমা বিসর্জন দিয়ে থাকেন। তাছাড়া এ ঘাটলায় এলাকাবাসী গোসলসহ দৈনন্দিন কাজ করে থাকেন। অতিরিক্ত জায়গা দখল করে ভবনটি নির্মাণ হলে প্রতিমা বিসর্জনসহ দৈনন্দিন কাজের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বলে এলাকাবাসী মনে করেন। তবে প্রভাবশালী লুৎফর রহমান গংদের ভয়ে মুখ খুলছেন না বলেও জানান স্থানীয় বাসিন্দারা।

এবিষয়ে লুৎফর রহমানের কাজ তদারককারী আব্দুল হামিদ দম্ভোক্তি করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোন তথ্য দেয়া হবে না। কিসের কথা বলবো, কয়জনের সাথে কথা বলবো। যান অফিসে কাগজ দিয়ে আসছি। সেখান থেকে তথ্য নেন। এসময় উপস্থিত লুৎফর রহমানের বড় ভাই মহিউদ্দিনও কথা বলতে রাজি হননি।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাহার উদ্দিন কাজল বলেন, পরিমাপের দিন আমি উপস্থিত ছিলাম। তারা আমাদের কথা না শুনে উল্টো কাজ করছে।

আগলা ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন বলেন, আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে স্থাপনা নির্মান করছে।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল বলেন, বিষয়টি আমার জানা আছে। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০