PRIYOBANGLANEWS24
২ জানুয়ারী ২০২০, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাপ্পীর মরদেহে স্বেচ্ছাসেবক লীগের পুষ্পস্তবক অর্পণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুস্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকেল তিনটার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ মরহুমের আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্খীরা অংশ নেন।
এদিকে সংসদের দক্ষিণ প্লাজায় ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহ দেখতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী প্রয়াত বাপ্পীর মরদেহে ফুল দিয়ে শেষ বিদায় জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীও সাবেক সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরপরই বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পুস্পস্তবক অর্পণ করেণ।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ নেতাকর্মীরা ফজিলাতুন্নেসা বাপ্পীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন।

বাদ আসর হাইকোর্ট প্রাঙ্গণে প্রয়াত ফজিলাতুন্নেসা বাপ্পীর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

চারদিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজিলাতুন্নেসা বাপ্পী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০