PRIYOBANGLANEWS24
৬ মে ২০২১, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা আ.লীগের সদস্য মো. জালাল উদ্দিন এর বিরুদ্ধে গত ৩ মে একটি দৈনিক পত্রিকায় “ নারী উদ্যোক্তার ওপর জুলুম নির্যাতন, বান্দুরা নাশকতায় থানায় এখনো মামলা নেয়নি, অভিযুক্তদের সঙ্গে ওসির গোপন বৈঠক শিরোনামে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে নবাবগঞ্জে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভা কক্ষে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন।

এসময় জালাল উদ্দিন তার লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ এপ্রিল উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে এন মল্লিক পরিবহনের ৯টি বাস ও ১৫টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় উপজেলা প্রশাসন থেকে ৭ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির তদন্ত কাজ চলমান। কিন্ত তদন্তকে উপেক্ষা করে এন মল্লিক পরিবহনের কর্ণধার নার্গিস মল্লিক স্থানীয় লোকজন ও আমাকে ফাঁসানোসহ হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

লিখিত অভিযোগে তিনি আরো বলেন, স্থানীয় সাংসদ সালমান এফ রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এ রোটে বিআরটিসি বাস চালু করি। তখন থেকে নার্গিস মল্লিক নানাভাবে আমাকে প্রভাবিত করা চেষ্টা করে। আমি মেনে নেয়নি বলে আমাকে ও যারা বিআরটিসির সাথে জড়িত তাদের দেখে নেয়ার হুমকি দেয়।

তিনি দাবি করেন, পত্রিকাটি সরেজমিনে তদন্ত না করেই ঢাকা বসে ভুল অসত্য তথ্য দিয়ে মিথ্যা, বানোয়াট, মনগড়া কল্প কাহিনী লিখে আমার সামাজিক অর্থনৈতিক ও ব্যবসায়ীক ভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা ব্যবসায়ী আমিনুর রহমান রশিদ, ঢাকা জেলা তাঁতীলীগ সাধারন সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, জালাল উদ্দিন রুমিসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০