PRIYOBANGLANEWS24
১ জানুয়ারী ২০২০, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন বইয়ের রঙিন আনন্দে আশ্রয়নের শিশুরা

শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়। ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পের অভ্যন্তরে বসবাসরত হতদরিদ্র পরিবারের শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।
অনেকটা নিরানন্দ জীবনে প্রতিষ্ঠানটির শিশু কিশোরদের কাছে বই উৎসব মানে একটু অন্যরকম আনন্দ। আর সুবিধাবঞ্চিত এসব শিশুদের আনন্দে শামিল হয়ে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবের কার্যক্রম শুরু করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

বুধবার সকালের অগ্রভাগে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দিতে সেখানে ছুটে যান আফরোজা আক্তার। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তাব্যক্তির হাত থেকে নতুন বই পেয়ে রঙিন আনন্দে মাতোয়ারা হয়ে উঠে আশ্রয়নের দরিদ্র পরিবারের শিশুরা। আর বছরের প্রথম দিনের প্রথমভাগে এমন কাজ করে পেরে আত্মতৃপ্ত ইউএনও নিজেও।
বই বিতরন অনুষ্ঠান শেষে এলজিএসপি-৩ এর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয় এবং বিদ্যালয়ে জন্য একটি ল্যাপটপ ও প্রিন্টার দেয়া হয়।

আফরোজা আক্তার রিবা বলেন, দোহারে এসে আমার ভাললাগা ও ভালবাসার একটি জায়গা আশ্রয়ন প্রকল্পের এ স্কুলটি। যে কোন উৎসব আনন্দে ওদের পাশে থাকার চেষ্টা করি সবসময়। বই উৎসবের দিনে প্রথমেই ওদের হাতে নতুন বই তুলে দিতে পেরে নিজের কাছেই ভাল লাগছে।

উল্লেখ্য যে, মাহমুদপুর আশ্রয়ন প্রকল্পে দরিদ্র শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠার বিষয়ে প্রথম স্বপ্ন দেখেছিলেন দোহার উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমিন। বঙ্গবন্ধুর প্রয়াত ছেলে শেখ রাসেলের নামে স্কুলটি করার বিষয়ে তিনিই প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন। পরবর্তী দোহার উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা প্রাক্তন সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ অনেকের সহযোগিতায় স্বপ্নের স্কুলটি বাস্তবে রূপ দেন। আফরোজা আক্তার রিবার হাত ধরেই গেল বছর শিক্ষা কার্যক্রম শুরু করে শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০