PRIYOBANGLANEWS24
১০ এপ্রিল ২০২১, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরমে বেড়েছে তালপাখার কদর

এই গরমে তালপাতার পাখার বাতাসে গা জুড়িয়ে যায়। গরম তাড়াতে যার জুড়ি মেলা ভার। গরম যত বৃদ্ধি পাচ্ছে ঢাকার দোহার ও নবাবগঞ্জেও তালপাখার কদরও বাড়ছে। সেই সাথে দেশজুড়ে চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে রংবেরঙের পাখার চাহিদা বৃদ্ধি পেয়েছে।

শনিবার সকালে দোহারের করমআলী মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে একটি ভ্যানে তালপাখার পাখা ভরতে দেখা যায় পাবনা জেলার বেড়া উপজেলার নাকালিয়া বাচামরাচরের যুবক আব্দুল কাদের ও তার বাবা আবু সাঈদকে।

আব্দুল কাদের জানান, ভাই হানিফ ও বাবা আবু সাঈদকে নিয়ে ভ্যানে করে দোহার ও নবাবগঞ্জে তালপাতার পাখা বিক্রি করেন তিনি। যেহেতু গরম বেড়েছে তাই তালপাতার পাখা ও পাটির চাহিদাও বেশি। হাত তৈরি তালপাতার পাখা ও পাটিগুলো তারা কুরিয়ারের মাধ্যমে নওগা, রাজশাহী ও ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আনেন। দোহার ও নবাবগঞ্জে এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার পাখা এবং ৪০ হাজার পাটি বিক্রি হয়েছে। চাহিদা থাকায় প্রতিদিনই কুরিয়ারে তালপাখার পাখা আনতে হচ্ছে। সেই সাথে পয়লা বৈশাখ উপলক্ষে রংবেরঙের পাখার চাহিদা বৃদ্ধি পেয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার বেচাকিনি ভাল বলে জানান আব্দুল কাদের। তবে করোনার কারনে সামনের দিনগুলো নিয়ে চিন্তিত তারা।

পাখা বিক্রেতা আব্দুল কাদেরের বাবা আবু সাঈদ জানান, দেশে কাজ কাম কম। শীতের দিনে দিনমজুরের কাম করে সংসার চালাই। গরমে যেহেতু হাতপাখার চাহিদা থাকে তাই প্রতিবার দোহার ও নবাবগঞ্জে চলে আসি পাখা বিক্রি করতে। এবারও দুই ছেলেকে নিয়ে দোহারে এসেছি পাখা বিক্রি করতে। তিনি আরো বলেন, প্রতি পিচ পাখা পাইকারি ১৮ থেকে ২৫ টাকা বিক্রি হয়। যা খুচরা বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকায়।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দোহারের ম্যানেজার মো. মতি জানান, প্রতিদিন বিভিন্ন স্থান থেকে গড়ে প্রায় ১২শ হাতপাখা দোহারে আসে। এতেই বুঝা যায় গরমের সাথে সাথে তালপাতার পাখার কদর বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০