PRIYOBANGLANEWS24
৪ এপ্রিল ২০২১, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজদিখানের সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৩ সিএনজি যাত্রী । রবিবার ভোর সাড়ে ৫টায় ঢাকা-নবাবগঞ্জ সড়কের উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ব্রিজের ঢালে এ র্দুঘটনা ঘটে বলে জানান সিরাজদিখান থানার শেকরনগর পুলিশ ফাঁড়ীর এসআই আব্দুল করিম।

নিহতরা হলেন- সিএনজি চালক ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের মুগারচর গ্রামের ফকির চাঁনের ছেলে উজ্জল (৪০)। তবে নিহত অপর দুই যাত্রী ও আহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানান এসআই করিম।

প্রত্যক্ষদর্শী তুলশীখালী টোলঘরের ক্যাশিয়ার মোঃ সোলায়মান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে একটি কাভার্ড ভ্যান টোলের টাকা পরিশোধ না করেই দ্রুত কাউন্টার ত্যাগ করলে আমাদের সন্দেহ হয়। দ্রুত আমরা সামনে গিয়ে দেখি ব্রিজের ঢালে একটি সিএনজিকে চাপা দিয়েছে কাভার্ড ভ্যানটি। সিএনজি কেরানীগঞ্জের দিকে আর কাভার্ড ভ্যানটি নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যান। পথচারীদের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

আহত পাঁচ যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। বাকি আহতরা সবাই মিটফোর্ড হাসপাতালে আছেন।

এসআই আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত সকলকে উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালের পাঠাই। এ ঘটনায় সিএনজি চালক উজ্জলসহ আরও দুইযাত্রীর মৃত্যুর খবর আমরা নিশ্চিত হয়েছি। আহত অপরদের অবস্থাও আশঙ্খাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০