PRIYOBANGLANEWS24
৩০ মার্চ ২০২১, ৮:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জার্মানিতে আলোচনা সভা

জার্মান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটির আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাসুম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি।

সভায় স্বাগত বক্তব্য দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, সাবেক সচিব মোশাররফ হোসাইন ভূঁইয়া এনডিসি। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী রুবেল ও সেলিম ভূইয়া।

প্রধান বক্তা ছিলেন- সাধারণ সম্পাদক ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন খান, জার্মান আওয়ামী লীগ সাবেক প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক রাজীব মজুমদার, বাংলাদেশ মহিলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদা নাজনীন।

বক্তব্য দেন- শাহাবুদ্দিন, জয়নাল হক, হাফিজুর রহমান আলম, মিজানুর হক খান, মাবু জাফর স্বপন, মাহফুজ ফারুক, নুরজাহান খান নুরি, কে এম লোকমান হোসেন, বজলুর রশীদ ভুলু, মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা, মোবারক আলী ভূঁইয়া বকুল, নজরুল ইসলাম খালেদ, রোমান মিয়া, নোমান হামিদ, মাসুদুর রহমান মাসুদ, আলমগীর আলম, হাকিম টিটু, খান লিটন, সাইফুদ্দিন রিচার্ড।

আরও বক্তব্য দেন- আবুল কালাম, শাহআলম, নিতিশ কুন্ডু, বদিউজ্জান, ফিরোজ আহমেদ, সোহাগ মোল্লা, শেখ রেদোয়ান, রানা ভূঁইয়া, বাপ্পি তালুকদার, সূর্য কান্ত ঘোষ, মো. কুদ্দুস আলী, খান সিহাব, ফরাহাদুজ্জামান ভুইয়া, আওয়াল খান, সিরাজুল ইসলামসহ আরো অনেকেই।

সভার প্রধান অতিথি শাজাহান খান বলেন, বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই গৌরবোজ্জ্বল অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তিনি বলেন, জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০