করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া।
ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনায় আক্রান্ত হয়ে আমার বড় ভাই আব্দুল বাতেন মিয়া বর্তমান ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকলে তার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।
মন্তব্য করুন