PRIYOBANGLANEWS24
১৯ মার্চ ২০২১, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে পুলিশের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা

ঢাকা জেলা পুলিশ সুপারের নির্দেশে নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১৯ মার্চ) সকালে ওসির কার্যালয়ে এ সভা করা হয়।

এ সময় সিরাজুল ইসলাম বলেন, হঠাৎ করে দেশে মৌলবাদী গোষ্ঠি মাথা চাড়া দিয়ে ওঠেছে। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টায় বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনক্রমেই আইনশৃঙ্খলা বিনষ্ট করতে না পারে। সব ধর্মের লোকজনকে সতর্ক থাকতে হবে।

সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা নবাবগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ওসি সিরাজুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানান সংগঠনটির সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার ও যুগ্ম সম্পাদক অনুপম দত্ত নিপু।

এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানা উপপরিদর্শক মো. নাজমুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দয়াময় বাড়ৈ, যুগ্ম সম্পাদক কিশোর লাল পাল, সুরেশ্বর সরকার, সাংগঠনিক সম্পাদক শ্রী কৃষ্ণ সাহা, অর্জুন দাস প্রমুখ।

সভা শেষে ওসি সিরাজুল ইসলাম নবাবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে ইমামদের উদ্দেশ্যে বলেন, কোন অবস্থাতেই উস্কানীমূলক বক্তব্য দেয়া যাবে না। এক ধর্মের লোক অন্য ধর্মের প্রতি কটাক্ষ বা অবমাননা করে কিংবা দেশের বিরুদ্ধে যায় এমন বক্তব্য দেয়া যাবেনা বলে সচেতন করা হয়। বর্তমান সরকার একটি অসম্প্রদায়িক সরকার। ধর্ম যার যার উৎসব সবার এ কথায় বিশ্বাসী থাকলে আশা করি দোহার নবাবগঞ্জে কোন ধরনের বিশৃঙ্খলা ঘটবে না।

তিনি আরো বলেন, মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না। জিরো ট্রলারেন্স থাকতে হবে। যাদের বহুতল বিশিষ্ট বাড়ি রয়েছে সিসি ক্যামারা স্থাপন করতে হবে। কোন ধরণের পরিস্থিতি খারাপ বা জটিল মনে হলে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশকে সহায়তা করবেন বলে ওসি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০