PRIYOBANGLANEWS24
১৮ মার্চ ২০২১, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে জাহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে জাহিদ হাসান হত্যায় জড়িত আসামীদের অবিলম্বে গ্রেফতার এবং দ্রুত বিচার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বান্দুরা বাসস্ট্যান্ডের সড়কে দাঁড়িয়ে তারা এ মানববন্ধন করেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল পুরাতন বান্দুরা থেকে বের হয়ে বান্দুরা বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে কয়েক শত গ্রামবাসী অংশ নেন।

মানববন্ধনকারীরা জাহিদ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। হত্যাকান্ডে জড়িত আসামী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী।

মানববন্ধনে জাহিদের মা ঝিলু বেগম বলেন, কোন কারন ছাড়াই ওরা আমার একমাত্র সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই। ওদের শাস্তি না হলে আমি মরেও শান্তি পামু না।

নিহত জাহিদ উপজেলার পুরাতন বান্দুরা গ্রামের মো. আফছার উদ্দিন ও ঝিলু বেগমের একমাত্র ছেলে।

জানা যায়, গত ১২মার্চ রাতে তুচ্ছ ঘটনায় পূর্ব শত্রুতার জেরে পুরাতন বান্দুরা এলাকায় জাহিদসহ আরো ৩ জনকে কুপিয়ে জখম করে স্থানীয় সাব্বির, হৃদয়, রোমান, শাহিনসহ আরো ১৪/১৫ জন বখাটে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় জাহিদ। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকেলে সামাজিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এঘটনায় জাহিদের বাবা আফছার উদ্দিন বাদি হয়ে সোমবার নবাবগঞ্জ থানায় মামলা করলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি বলে জানা যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০