PRIYOBANGLANEWS24
১৮ মার্চ ২০২১, ৬:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে নবাবগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহনে বুধবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক পনিরুজ্জামান তরুণ।
এসময় তিনি বলেন, জাতির এ মহানায়কের জন্ম না হলে আমরা কোন দিনও স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধু ছোট বেলা থেকেই বাংলাদেশটাকে নিয়ে স্বপ্ন দেখতেন। সেই সুবাদে আজ আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। পেয়েছি স্বাধীনতা। একটি স্বাধীনতা বিরোধী চক্র জাতির পিতাকে নির্মম ভাবে হত্যা করে এ দেশটাকে ফের পরাধীন বানাতে চেয়েছিলো। শত্রুরা ভেবে ছিলো বঙ্গবন্ধুকে হত্যা করলে বুঝি সব শেষ হয়ে যাবে। এদেশের মানুষ তা হতে দেয়নি।

তরুণ বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর অত্যন্ত সাহসের সাথে শত্রু চক্রান্তের মোকাবেলা করে বাংলাদেশকে আজ একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছেন। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর অন্য দেশের রাষ্ট্র প্রধানের চেয়ে সাহসী ভূমিকা রেখেছে। তিনি সব সময় জনগণের পাশে থেকে কাজ করেছেন। সেই জন্য প্রধানমন্ত্রী আজ বিশ্বের বুকে ভ্যাকসিন হিরো হিসেবে খেতাব অর্জন করেছেন।
পনিরুজ্জামান বলেন, আমরা খুবই ভাগ্যবান ঢাকা-১ আসনের সংসদ সদস্য প্রধামন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে পেয়ে। তিনি দোহার নবাবগঞ্জের উন্নয়নের কান্ডারী হয়ে কাজ করে চলেছেন। আশা করি খুব শীঘ্রই সালমান এফ রহমানের নেতৃত্বে দোহার নবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে স্বপ্নের মডেল উপজেলা।

বক্সনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বার্নাড তপন গোমেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, নবাবগঞ্জ উপজেলা আ.লীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া,বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, নবাবগঞ্জ উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য মোক্তার হোসেন, বাদল,এস এম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহসভাপতি শামিমুল আহাদ রনক, শ্রমীকলীগের আহবায়ক রাশেদুল ইসলাম,মৎজীবি লীগের সভাপতি ফারুক মোল্লা।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা,স্বেচ্ছাসেকলীগের নেতা সেলিম খান, সুজন বাবু,সাবেক ছাত্রলীগনেতা শোভন শিকদার, নাহিদুল আলম নাদিম।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কেক কাটা হয়।

এর আগে সকালে পনিরুজ্জামান তরুণ কোমরগঞ্জ এতিম খানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করেণ এবং জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০