PRIYOBANGLANEWS24
১১ মার্চ ২০২১, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

ঢাকার দোহার উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডি খালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা আনোয়ার হোসেন।

নিহত খুশী আক্তার (১৪) ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলার শালিপুর চর গ্রামের হাসেম খন্দকার ও শিরতাজ বেগমের মেয়ে।

নিহতের নানা বাড়ির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের খননকৃত খালে গোসল করতে যায় খুশি। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজে খালে গিয়ে খালের পাড়ে খুশির জুতা দেখতে পায়। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খালে প্রায় দুই ঘন্টা তল্লাশি করে খুশিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নিহতের মামা আনোয়ার হোসেন জানান, খুশী ছোট বেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন। গোসলের সময় এ রোগে আক্রান্ত হয়েই খুশী সকলের অগোচরে পানিতে ডুবে যায় বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় আমাদের কারো কোনো অভিযোগ নেই। তাই মৃত খুশীকে হাসপাতালে নেওয়া হয়নি। এমনকি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়নি।

এ ব্যাপারে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এস আই মোস্তফা বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১০

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১১

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১২

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৪

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৫

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৭

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৮

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৯

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

২০