PRIYOBANGLANEWS24
৯ মার্চ ২০২১, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবশেষে খুঁজে পাওয়া গেল বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া সেই নারীকে

গত দুইদিন ধরে খোঁজাখুজির পর অবশেষে পাওয়া গেছে এন মল্লিক পরিবহনের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাকপ্রতিবন্ধী ওই নারীকে। মঙ্গলবার সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা যায়।

ওই নারীর নাম মিষ্টি ওরফে শিল্পী। বয়স আনুমানিক ২৫ বছর। তার বাড়ি ঢাকার কামারাঙ্গীরচরে জাউলাহাটি। বাবার নাম-মতলব খান, স্বামীর নাম-আমির হোসেন মোল্লা

নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত রবিবার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন। অবশেষে মঙ্গলবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ উপজেলার টিকরপুর থেকে বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, ঘটনার পর ভিকটিম নারীর সন্ধানে আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনী কাজ করেছে। অবশেষে মঙ্গলবার ভোরে নবাবগঞ্জের টিকরপুর থেকে তাকে উদ্ধার করা হয়। যেহেতু ঘটনাস্থল রোহিতপুর তাই ভিকটিমকে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তারাই পরবর্তী আইনগত সহায়তা দিবেন।

এর আগে এন মল্লিক বাসটির চালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯) কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০