PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০১৯, ১০:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে ওজিল!

গত এক দশকের সেরা ফুটবলার কে? এক বাক্যে কেউ হয়তো বলবেন মেসির কথা, আবার কেউ বলবেন ক্রিস্টিয়ানো রোনাদোর কথা। এই সময়ে ফুটবলীয় সাফল্যের প্রায় সবটাই এ দুই মহাতারকা ভাগ করে নিয়েছেন। তবে এর মাঝেও একটা জায়গায় তাদের পেছনে ফেলে দিয়েছেন মেসুত ওজিল।

যদি প্রশ্ন করা হয়, গত এক দশকের ইউরোপীয় ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি গোলের সুযোগ কে তৈরি করেছেন? উত্তর পেতে কিছুটা গলদঘর্ম হতে হবে। কারণ, তালিকার শীর্ষে থাকা ফুটবলারকে অনেকে ভুলেই গেছেন। সেই খেলোয়াড়ের নাম দিমিত্রি পায়েত। এক ধাপ পরেই তথা দ্বিতীয় স্থানে আছেন ওজিল। অন্যদিকে মেসি আর রোনালদো দুজনই পিছিয়ে আছেন বড় ব্যবধানে।

রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর জার্মানির জার্সিতে বিশ্বকাপ জয় এবং এরপর আর্সেনালে পাড়ি দেওয়া, এই এক দশকে দারুণ সব সাফল্য ধরা দিয়েছে ওজিলের হাতে। ‘অপটা’র বরাতে ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, গত এক দশকে ৯১৬টি সুযোগ তৈরি করেছেন তুর্কি বংশোদ্ভুত মিডফিল্ডার।

তবে শীর্ষে থাকা মার্শেইয়ের ফরাসি তারকা পায়েত ওজিলের চেয়েও ৫৮টি বেশি সুযোগ তৈরি করেছেন। তৃতীয় স্থানে থাকা বেলজিয়ান ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড মোট সুযোগ তৈরি করেছেন ৮৩০টি। এরপর আছে যথাক্রমে ম্যানচেস্টার সিটির দাভিদ সিলভা (৮১২) এবং বার্সা ফরোয়ার্ড মেসি (৭৮৯)।

মেসি তবু শীর্ষ পাঁচে জায়গা পেয়েছেন, রোনালদো তো শীর্ষ দশেও নেই। তবে তালিকা নিয়ে মেসি-রোনালদোর ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ গত এক দশকে দুই মহাতারকা অগণিত গোল করেছেন আর বাকিরা তাদের জন্য সুযোগ তৈরি করাতেই ব্যস্ত ছিলেন।

গোলের সুযোগ তৈরির দশক সেরাদের তালিকা:
. দিমিত্রি পায়েত (৯৭৪)
. মেসুত ওজিল (৯১৬)
. ইডেন হ্যাজার্ড (৮৩০)
. দাভিদ সিলভা (৮১২)
. লিওনেল মেসি (৭৮৯)
. রিয়াদ বুদেবুজ (৬৬৩)
. কেভিন দে ব্রুইনে (৬৫৩)
. মিরালেম জেনিক (৬৪১)
. টনি ক্রুস (৬৩৪)
. আনহেল দি মারিয়া (৬৩১)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০