PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২১, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের বাড়ির উঠানে এসভা অনুষ্ঠিত হয়।

সকালে নবাবগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তী পালন আওয়ামী লীগের একার নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তারই সম্মানে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপিও নানা কর্মসূচী হাতে নিয়েছে।

উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন বিএনপির ঘরে বসে থাকার সময় নেই। স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হলে জেল জুলুমের ভয় পেলে চলবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দিত্ব থেকে মুক্ত করে রাজপথে আনতে হবে। এর জন্য সকলকে একযোগে রাজপথে থাকতে হবে। তিনি আরো বলেন, আল-জাজিরার সংবাদ প্রকাশের পর শেখ হাসিনা সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তারা বিএনপির যে কোন কর্মসূচী দেখলে পুলিশ দিয়ে বাধার সৃষ্টি করে। তারা মনে করে, এই বুঝি সরকার হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

অনুষ্ঠানের প্রধান বক্তা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক বলেন, নেতাকর্মীরা ঘরে বসে থাকলেও মামলার শিকার হচ্ছেন। তাই রাজপথে থেকে আন্দোলন করতে হবে। জেল জুলুমের ভয় করে বসে থাকার সময় এখন নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম পান্নু। সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামের সঞ্চালণায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি নেতা মো. আজগর হোসেন, খন্দকার শাহ মইনুল ইসলাম, নজরুল ইসলাম আওয়াল, নজরুল ইসলাম, শরীফুল আলম, জয়নুল আবেদিন বাবুল, নুর করিম ভূইয়া, জিল্লুর রহমান, মুক্তার হোসেন মন্ডল, এ্যাড. আবু হানিফ প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে বিকাল ৪টা থেকে একই স্থানে দোহার উপজেলার কর্মীদেরকে নিয়ে সম্মেলন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০