PRIYOBANGLANEWS24
২১ ফেব্রুয়ারী ২০২১, ৬:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাইনবোর্ড ঝুলিয়ে দোহারে জমি দখলের অভিযোগ

ঢাকার দোহারে রাতের আধাঁরে সাইনবোর্ড স্থাপন করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিকড়া নিবাসী মাসুদ পারভেজের বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। বাড়িটি দখলের উদ্দেশ্যে প্রতিবেশি জনি শিকদার রাতের আধাঁরে বাড়ির সামনে জোড়পূর্বক একটি সাইনবোর্ড স্থাপন করেছে বলে অভিযোগ মাসুদ পারভেজ ও তার বড় ভাই নাসির উদ্দিন।

শুক্রবার সকালে মাসুদ পারভেজ বাদী হয়ে জনি শিকদার গংদের বিরুদ্ধে দোহার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

মাসুদ পারভেজ অভিযোগ করে বলেন, ব্যবসায়ী জনি শিকদারের অত্যাচার নির্যাতনে আমরা আমাদের বাড়িতে থাকতে পারছিনা। জনি শিকদার প্রাসাদতুল্য অট্রালিকা নির্মাণ করে তার বাড়ির সৌন্দর্যের জন্য গার্ডেনের নাম করে ধীরে ধীরে আমার বাড়িটি দখল নেওয়ার জন্য পাঁয়তারা করছে।

মাসুদ পারভেজের বড় ভাই নাসির উদ্দিন বলেন, জনির বাড়িতে যাওয়ার কোন রাস্তা ছিলো না। সামাজিকভাবে বসে চলাচলের জন্য আমাদের বাড়ির উপর দিয়ে ১৮ ফিট চওড়া রাস্তা করে দেওয়া হয়েছে। এখন সে আবার নতুন করে তার বাড়ির নামকরণের সাইনবোর্ড জোড় করে আমার বাড়ির দেওয়ালে স্থাপন করছে। কোন বাধাঁই সে মানছে না। বাধাঁ দিতে গেলে সে মারধর করতে আসে। শুক্রবার জুম্মা নামাজের আগে আমাকে ও আমার ছোট ভাই মাসুদকে দলবলসহ মারপিট করে।

এ ব্যাপারে মোহাম্মদ জনি শিকদার বলেন, এটি সড়ক ও জনপথের জায়গা। ইতোমধ্যে ঢাকা জোনে আবেদন করেছি এখানে একটি গার্ডেন করার জন্য। কারো জায়গা দখল করতে যাব কেন? তাছাড়া তাদের মারধর করার প্রশ্নই উঠে না।

এ বিষয়ে দোহার থানা অফিসার ইনচার্জ মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। এগুলো জমিজমার বিষয় তবে এ ধরনের কোন ঘটনা যদি ঘটে থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

দোহারে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১০

নবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

১১

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

১২

নতুন বান্দুরায় বিএনপির নির্বাচনী প্রচারণা ক্যাম্প উদ্বোধন

১৩

নবাবগঞ্জে মহাভোজের মহোৎসব

১৪

নবাবগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

১৫

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কৃষিজমির মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা

১৭

নবাবগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

১৮

নবাবগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ একাধিক মামলার আসামী গ্রেপ্তার

১৯

নবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

২০