PRIYOBANGLANEWS24
৩১ ডিসেম্বর ২০১৯, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জেএসসি-জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় এ বছর পাসের হার বেড়ে হয়েছে ৮৭.৯০ শতাংশ; গত বছর ছিল ৮৫.৮৩ শতাংশ। পাসের হার বেড়েছে ২.০৭ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন, গত বছর এ সংখ্যা ছিল ৬৮ হাজার ৯৫ জন। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ বেড়েছে ১০ হাজার ৩৩৪ জন।

জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ছাড়াও সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশি সাহাবউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক, আন্তঃশিক্ষা বোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক সহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এবছর জেএসসি-জেডিসিতে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ দুই হাজার ৫৩ জন, গত বছর ছিল ২৫ লাখ ৯৯ হাজার ১৬৯ জন। পাস করেছে ২২ লাখ ৮৭ হাজার ২৭১ জন, গত বছর ছিল ২২ লাখ ৩০ হাজার ৮২৯ জন।

তিনি জানান, শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৩টি, যা গত বছর ছিল ৪৩টি। এবছর ২৯ হাজার ২৭৫ টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে, গতবছর ছিল ২৯ হাজার ৭৮টি। বেড়েছে ১৯৭টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০