PRIYOBANGLANEWS24
২০ ফেব্রুয়ারী ২০২১, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই : মাহবুবুর রহমান

ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা নির্মাণে কাজ করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগে সাম্প্রদায়িকতার কোন জায়গা নেই। জননেত্রী শেখ হাসিনা সব সময় বলেন ধর্ম যার যার উৎসব সবার।

শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর চক এলাকায় হিন্দু ধর্মাবলম্বিদের শ্রী শ্রী হরিকালী পূজা ও অষ্টকালীন লীলা কীর্তনের বিশেষ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুশীল কুমার সরকার। ধর্ম বিষয়ক আলোচনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চাঁদ তালুকদার, এফসিএ।

বিশেষ অতিথি ছিলেন, আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবেদ হোসেন, সমাজকর্মী বীর মুক্তিযোদ্ধা মাসুদ খান মজলিশ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারু।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এ্যাডভোকেট দীপঙ্কর সরকার ও হরিপদ ঘোষের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাজাহান মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক রতন চন্দ্র মন্ডল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, শেখ আজাদ, মো. সাজ্জাদ হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক চন্দ্র মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দয়াময় বাড়ৈ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০