PRIYOBANGLANEWS24
১৮ ফেব্রুয়ারী ২০২১, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ইউনিয়ন আ’লীগের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিকে অবৈধ দাবি করে অবিলম্বে তা বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগের একাংশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন তার বক্তব্যে বলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত কাউকে না জানিয়ে রাতের আঁধারে দলীয় প্যাডে তার একক স্বাক্ষরে ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের বর্তমান কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে করে তিনি আওয়ামীলীগের সুনাম নষ্ট করেছেন এবং স্থানীয় সাংসদ সালমান এফ রহমানকে বিতর্ক করেছেন আমরা দলীয়ভাবে এ কাজের জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই সেই সাথে কমিটি বাতিল করারও দাবী জানাই।

যুগ্ম আহবায়ক ইঞ্জি. আরিফুর রহমান শিকদার বলেন, আমার বারুয়াখালী ইউনিয়নের আওয়ামী লীগের আহবায়ক কমিটি করা হয়েছে অথচ আমি নিজেই অবগত নয়। আওয়ামী লীগের কমিটিতে বিএনপি নেতাকে সদস্য করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।

এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত ভ‚ইয়া বলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নির্দেশে ও যুগ্ম আহবায়কগনের সম্মতিতে এ কমিটি ঘোষনা করা হয়। এখন যারা প্রতিবাদ করছে তারা দলের শৃঙ্খলা ভঙ্গ করছেন।

গত ১৬ ফেব্রæয়ারী মঙ্গলবার দলীয়প্যাডে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান কিসমত ভ‚ইয়ার স্বাক্ষরিত ১৪ ইউনিয়নের আওয়ামীলীগের আহবায়ক কমিটি ঘোষনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০