বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য হলেন ঢাকার দোহারের জয়নাল আবেদিন। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উক্ত কমিটি অনুমোদন করেন।
১৯৯০ সাল থেকে জয়পাড়া কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতিতে সূচনা এবং সাবেক দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
জয়নাল আবেদিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতির শুরু থেকে সততার সাথে দায়িত্ব পালন করেছি। আজ আমার এই অর্জন দলের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন