PRIYOBANGLANEWS24
১৬ ফেব্রুয়ারী ২০২১, ৫:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারা বাজারে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার বণিক সমিতির বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির বর্তমান কমিটির সকল সদস্যদের তত্ত্বাবধানে ও ব্যবসায়ীবৃন্দের সার্বিক সহযোগীতায় সোমবার রাতে বাগমারা বাজার ব্রীজের ঢালের বিপরীত পাশে এ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত থেকে ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল।

বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবির ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিল সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক হাবিবুর রহমান সেন্টু।

বাজারের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তারা বলেন, বর্তমান কমিটির মাধ্যমে বাজারের কতোটুকু উন্নয়ন হয়েছে বা হচ্ছে তা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। কারণ বাজারে উন্নয়নের সবকিছুই এখন দৃশ্যমান। আপনারা জানেন বর্তমান কমিটির এটি ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল। একমাত্র মহান সৃষ্টিকর্তা সহায় ছিলেন বলেই আপনাদের সহায়তায় আমরা প্রতিবছরের ন্যায় এবারও আজকের এ মাহফিলের আয়োজন ও সবকিছু এতো সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি। এ জন্য আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এমনিভাবে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা আমাদের বাজারকে উন্নয়নের মাধ্যমে আরও সুন্দরভাবে সাজাতে পারবো ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবো ইনশাআল্লাহ্।

উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেন পাটুয়াটুলি জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফ্তী আব্দুল্লাহ্ ফারুক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে আরও বয়ান করেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা রুহুল আমিন ও বাগমারা বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আমিনুল ইসলাম।

মাহফিলে বাজারের ব্যবসায়ীবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ (নারী-পুরুষ) মুসল্লিরা উপস্থিত ছিলেন।মহিলাদের ওয়াজ শুনার জন্য রাখা হয়েছিল আলাদা সুব্যবস্থা। মাহফিল শেষে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০